দেব আর জ্যোতির চার বছর স্টেডি চলার পর ব্রেক্-আপ হয়ে গেল। কেন, কি করে, আমরা বন্ধুরা বিশেষ বুঝলাম না। দুজনের কেউই খুব একটা কথা বাড়াতে চাইল না এ নিয়ে। জ্যস্ট এটুকে জানা গেল যে ব্রেক্-আপের উদ্যোগ টা জ্যোতির তরফেই বেশি ছিল।
অরূপ চশমাটা নাকে ভাল করে এঁটে নিয়ে গম্ভীর গলায়ে বল্ল ঃ "আমার সামহাউ কখনই ওদের তেমন কমপ্যাটিব্ল লাগে নি। জেনেরাল ওয়েল্টান্শাউং মিল্লেই যে রিলেশনশিপ টিকবে এরম কোন কথা নেই।"
নীশা কেমন একটা মেয়েলি কায়দায়ে ঘার বেঁকিয়ে বল্ল ঃ "হ্যাঁ ওরা কেমন যেন বেশি রকমের গায়ে ঢলাঢলি করত। কিছু ইন্সিকিউরিটি না থাকলে এত পি ডি এ র কি দরকার বুঝিনা বাবা!"
দীপ সিগারেটের ছাই ফেলতে ফেলতে বল্ল ঃ "ইট ইজ় দ্য সেক্স।"
কিছুদিন পর একসাথে মাল খেতে খেতে দেব কে জিগ্যেশ করলাম ঃ "কি রে অন্য মেয়ে টে দেখছিস? সবসময় একটা মিউজ় না হলে তো তোদের মত শিল্পী মানুষ দের চলে না।"
দেবের উত্তরে অনেকটা ক্ষোভ বেরিয়ে পরল ঃ "ধুর, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।"
তারপর এ নিয়ে আর কিছু না বলে পানুর দিকে ডিস্কাশন টা ঘুরিয়ে দিল।
আরো কিছুদিন পর দেব আর জ্যোতি কে আবার এক সাথে দেখা যেতে লাগল। শুনলাম ওদের প্যাচ-আপ্ হয়ে গেছে!
বন্ধুরা এবারো কিছু বুঝল না।
অরূপের আবার ভারিক্কি মতামত ঃ " ধুর কোন ম্যাচই পারফেক্ট হয় না...এ তো বার্নার্ড শ সাহেব অনাকদিন আগেই বলে গেছেন। ইন্কম্প্যাটিবিলিটি নিয়েই ওরা চেষ্টা করে যাচ্ছে...মন্দ কি!"
নীশা ঃ "এবার পি ডি এ টা কম করছে। বেশিদিন টিকবে, টাচ-উড।"
দীপ (এবার সিগ ধরাতে ধরাতে) ঃ " ইট ইজ় দ্য সেক্স।"
দেবের আর তেমন বিশেষ পাত্তাই পাওয়া যায় না আজকাল। একদিন অতি কষ্টে মাল টা কে পাকড়াও করে পাবে নিয়ে গেলাম। এ কথা সে কথার পর স্ট্রেইট জিগ্যেশ করলাম ঃ "তোর ব্যাপারটা কি বলত! ওই মেয়েটাই না তোকে সেদিন খেদিয়ে দিয়েছিল...এখন তুই আবার দাঁত কেলিয়ে ওর সাথেই বেরাছছিস?!"
গ্লাসে একটা লম্বা চুমুক দিয়ে দেব বল্ল ঃ "নেই মামার চেয়ে কানা মামাই ভাল।"
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
font size ta ektu boro kora jay na?
Post a Comment